- ভারতবর্ষের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, ‘ভারতবর্ষের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দিল্লিতে এখন বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে।’
- মানবিকতাকে অমানবিকতার সঙ্গে লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চিরদিন ক্ষমতায় থাকবেন না। সেদিন কিন্তু মানুষ জবাব চাইবে। পালাবার পথ পাবেন না।’
- বালাসাহেব ঠাকরের ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন, বালাসাহেবই তাঁর অনুপ্রেরণা। এই নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন সঞ্জয় রাউত। সরাসরি বলে দিলেন, ‘ঠাকরেদের পিঠে ছুরি মেরেছেন আপনি।’
- চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেন, ‘ভারত এখন বহুমুখী, অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে।’
- জম্মু ও কাশ্মীরের কাঠুয়া প্রদেশে ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। শুক্রবার সেনার এই অভিযানে এক জঙ্গি খতম হয়েছে বলে খবর।
- বহাল রাখতে হবে মনরেগা। বাতিল করতে হবে জি-রামজি বিল। শুক্রবার এই দাবিতেই প্রস্তাব পাশ হয়ে গেল তামিলনাড়ু বিধানসভায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও।
- তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম চিঠি দিলেন এইআরও-কে। শুনানি প্রক্রিয়া ব্যাহত করার কোনও উদ্দেশ্য ছিল না বলে সেই চিঠিতে জানালেন বিধায়ক। এমনকী, নির্বাচন কমিশন, সমস্ত আধিকারিক এবং কমিশনের গোটা কর্মকাণ্ডের প্রতি তিনি শ্রদ্ধাশীল বলেই জানালেন বিধায়ক।
- ভারতীয় দূতাবাসের ‘ভুয়ো নম্বর প্লেট’ লাগিয়েছিলেন গাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।
- শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি-র তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেল নাগাদ বৈঠক শেষে তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান বলে জানা গিয়েছে।
- বাইক-ট্যাক্সি পরিষেবার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্নাটক সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামলা দায়ের করেন ওলা, উবরের মতো সংস্থাগুলি। শুক্রবার সেই নিষেধাজ্ঞা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট।

Be the first to comment