তামিলনাড়ুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ডিএমকে নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারকে ” সিএমসি ” তকমা দিয়ে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ভোটমুখি দুই রাজ্য কেরালা ও তামিলনাড়ুতে জনসভায় বক্তব্য রেখে দুই রাজ্যেই পরিবর্তনের ডাক দেন তিনি।
তামিলনাড়ু সরকার কে “সিএমসি ” তকমা দিয়ে তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার ক্রাইম, মাফিয়া ও করাপশনের সরকার। জনসাধারণের জন্য কোন কাজই তারা করেনি।
তামিলনাড়ুর ঐতিহাসিক, সাংস্কৃতিক গুরুত্ব র উল্লেখ করে ত্তিনি এই রাজ্যের সাহিত্য, বৈজ্ঞানিক সাফল্য, মন্দির, প্রযুক্তির আবিষ্কার ইত্যাদির কথা বলেন। গত দশ বছরে এনডিএ সরকারের সাফল্য দাবি করে রাজ্য সরকারকে তুলোধুনো করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*