নেতাজি ধর্ম নিয়ে রাজনীতিকে ঘৃণা করতেন : সুজন চক্রবর্তী

Spread the love

রোজদিন ডেস্ক : নেতাজি সুভাষ চন্দ্র বসু ধর্ম নিয়ে রাজনীতিকে ঘৃণা করতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাহিনীকে তা মনে করিয়ে দেওয়া জরুরি বলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেন।
নেতাজির জন্মদিনটি পরাক্রম দিবস হিসাবে পালন করে কেন্দ্র। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নেতাজিকে নিয়ে অনেক দাবি করেছেন।
এই বিষয়ে সুজন চক্রবর্তী বলেন, নেতাজি ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলানো ঘৃণা করতেন।
বামফ্রন্ট নেতাজির জন্মদিনটি দেশপ্রেম দিবস হিসাবে পালন করে।
শুক্রবার সুজন চক্রবর্তী বইমেলা যান। বেশ কিছু বিপণি ঘুরে দেখেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*