অর্থনীতি মৃত, তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : দেশে অর্থনীতি মৃত বলে প্রধানমন্ত্রীকে নিশানা করে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।
আমেরিকা ৫০ % হারে শুল্ক আরোপ করায় দেশের বস্ত্র শিল্প মার খাচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন তিনি। বলেন, সরকার কোন ব্যবস্থা না নেওয়ায় বস্ত্র শিল্প চরম সমস্যায়। প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, রফতানি চরম সঙ্কটে।
আজ সমাজ মাধ্যমে এই সব নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন তিনি। বলেন, বহু সংস্থার ঝাঁপ বন্ধ হয়েছে, বহু মানুষ কাজ হারিয়েছেন, কাজের বরাত কমছে, এটিই দেশের “মৃত অর্থনীতি”-র বাস্তব ছবি।
প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিপুল হারে শুল্ক বৃদ্ধি বা কিছু ছাড় দেওয়া ইত্যাদি নিয়ে কোন কথা বলেননি। সাড়ে চার কোটির বেশি কাজ গেছে, ব্যবসা চরম সঙ্কটে। এই সবের জন্য তিনি প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন। গত বছরও তিনি দেশের অর্থনীতি মৃত, মোদিই একে হত্যা করেছেন বলে তোপ দেগেছিলেন। আজ আবারও সেই কথা বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*