মালদায় এক মঞ্চে সেলিম, মীনাক্ষী, বাজালেন নির্বাচনের দুন্দুভি

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জয়ী করার আহবান জানিয়ে মালদায় জনসভায় বক্তব্য রাখলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি।
কেন্দ্র ও রাজ্যের শাসক বিজেপি ও টিএমসি-কে তোপ দেগে তাঁদের বক্তব্য, রাজ্যকে বাঁচাতে এই দুই দলের বিরুদ্ধে লড়তে হবে। সব মানুষ যদি এককাট্টা হন, তবে নবান্নকে শায়েস্তা করা যাবে।
বিজেপি সংবিধান মানে না, গণতান্ত্রিক অধিকারকে দমন করতে চায়, আর টিএমসি শাসনে রাজ্যে আইনের শাসন নেই, এই সবের বিরুদ্ধে তাঁরা লড়ছেন, লড়বেন।
সেলিম বলেন, মালদা থেকেই তাঁরা নির্বাচনের দুন্দুভি বাজালেন। বিজেপি, টিএমসি-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। এই লড়াই তাঁদের জিততে হবে।
মালদার বৃন্দাবনী ময়দানে সভা হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুমতি মেলেনি। রথবাড়িতে শনিবার তাঁরা সভা, মিছিল করেন। উপছে পড়ে ভিড়। সমাবেশে মুখ্যমন্ত্রী, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তুলোধুনো করে বক্তব্য রাখেন সেলিম।
আরএসএসের কথায় রাজ্য চলছে বলে তোপ দাগেন।


দলের তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি রাজ্যে বিধানসভার দখল নেওয়ার আহবান জানান। বলেন, টিএমসি ধূপধুনো দিয়ে বিজেপিকে উৎসাহ দিচ্ছে। আই প্যাক-কে বাঁচাতে মুখ্যমন্ত্রী দৌড়ে যান, যখন জাল ওষুধ খেয়ে মা, শিশুরা মারা যান, তখন সেই জাল ওষুধের সংস্থায় মুখ্যমন্ত্রীকে যেতে দেখা যায় না। বিজেপির মত সাম্প্রদায়িক দলকে টিএমসি আপন করে নিয়েছে বলে তোপ দাগেন৷
তরুণ নেতা শতরূপ ঘোষ বলেন, পুলিশ এই সমাবেশকে আটকাতে পারেনি, মানুষ সঙ্গে থাকলে বিধানসভায় যাওয়াও আটকাতে পারবে না। রাজ্যে রাজনীতির নামে সার্কাস চলছে বলে মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*