ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে দূষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি ঋণদানকারী সংস্থার কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক : ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে দূষ্কৃতী হামলার শিকার হলেন এক বেসরকারি এক ঋণদানকারী সংস্থার আদায়কারী। ঘটনায় গুরুতর জখম হন তিনি। নাম বিশ্বজিৎ মণ্ডল। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম বিশ্বজিতের বাড়ি বসিরহাটের স্বরূপনগর থানার মালঙ্গপাড়ায়।কর্মসূত্রে তিনি শনিবার শাঁড়াপুল এলাকায় ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময়ই আচমকা তার উপর অজ্ঞাত পরিচয় কিছু দূষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও ভোঁতা অস্ত্র দিয়ে বিশ্বজিতের মাথায় একাধিকবার আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঋণ সংক্রান্ত কোনও বিবাদের জেরেই এই ঘটনা, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*