রোজদিন ডেস্ক : পাকিস্তানে সমাজ মাধ্যমে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় এক মানবাধিকার কর্মী দম্পতির ১৭ বছর কারাদন্ড হয়েছে।
যা নিয়ে বিস্মিত বিভিন্ন মহল। সূত্রের খবর, ইমান মাজারি ও তাঁর স্বামী হাদি আলি চাত্তা দুজনেই আইনজীবী। পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর কট্টর সমালোচনার দায়ে পাকিস্তানের এক আদালত সব মিলিয়ে তাঁদের এই কারাদন্ড দিয়েছে। এর পাশে তাঁদের মাথা পিছু ৩ কোটি ৬০ লক্ষ পাকিস্তানি রুপি করে জরিমানাও করা হয়েছে। আদালতের এই রায়ের বিরুদ্ধে তাঁরা আবেদন করতে পারবেন কিনা, পারলেও তাঁরা তা নেবেন কিনা, এখনও তা জানা যায় নি। পাকিস্তানের মানবাধিকার কর্মীরা আগেই এই মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশে নাগরিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক ভিন্নমত দেখালে শাসকের রোষে পড়তে হওয়া নিয়ে উদ্বিগ্ন তাঁরা।
ইমান মাজারি ও তাঁর স্বামী হাদির বিরুদ্ধে আনা অভিযোগগুলি তাঁদের ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে সমাজমাধ্যমে দেওয়া পোস্টগুলি নিয়ে আনা হয়েছে। এই সব পোস্টে সামরিক বাহিনীকে সন্ত্রাসবাদে জড়িত বলে দেখানো হয় বলে আদালত জানায়।
ইমান মাজারির মা শিরিন মাজারি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় সদস্য ছিলেন। তাঁর কন্যা, জামাতাকে শাস্তি দেওয়ার রায়কে তিনি অবৈধ বলে মন্তব্য করেন। জানান, তাঁদের কোন কথাই শোনা হয়নি।

Be the first to comment