বেহালায় টিএমসি-বিজেপির সংঘাত, তুমুল উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপির সভা ঘিরে রবিবার বেহালা সখের বাজার সংলগ্ন এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পর উত্তেজিত বিজেপি সমর্থকরা পুর প্রতিনিধি সুদীপ পোল্লের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়।
এর পালটা টিএমসি সমর্থকরা বিজেপ র সভাস্থলে আগুন দেয়, ভাঙচুর করে বলে অভিযোগ। উভয় পক্ষের সংঘাতে ডায়মন্ড হারবার রোড রনক্ষেত্রর রূপ নেয়। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দুই টিএমসি বিধায়ক রত্না চ্যাটার্জি, দেবাশিস কুমার ঘটনা স্থলে যান। বিজেপির অভিযোগ, টিএমসি তাদের সভাস্থলে পতাকা লাগাতে বাধা দেয়, এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*