- বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। প্রাণ হারালেন সঙ্গী তাঁর ২ নিরাপত্তারক্ষী, পাইলট ও ১ জন ক্রু।
- অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী ফড়নবীশকে।
- অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে, দাবি মমতার।
- অজিত পাওয়ারের মৃত্যুতে শোক অমিত শাহ, রাহুল, প্রিয়াঙ্কা, অভিষেক, সঞ্জয় রাউতের।
- উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টির আশঙ্কা, দক্ষিণে আরও চড়ল তাপমাত্রা।
- মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে দিল্লিযাত্রা স্থগিত করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
- আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়, সময় জানিয়ে চিঠি দিল কমিশন।
- ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের সঙ্গে আনন্দপুর-কাণ্ডে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- শান্তিতে নোবেলজয়ী রবীন্দ্রনাথ! বঙ্গ সফরে এসে নয়া বিজেপি সভাপতির মন্তব্যে হাসির রোল।
- সিগন্যালিংয়ে সমস্যা, দক্ষিণেশ্বর ও বরানগরের মধ্যে সকালে মেট্রো চলাচল ব্যাহত।
- বীরভূম থেকে পূর্ব বর্ধমানে বগটুই মামলা সরাল কলকাতা হাইকোর্ট।
- রামপুরহাটে ২ বছরের শিশুপুত্রকে খোলা মাঠেই মাথা থেঁতলে খুন, ধৃত সৎ মা।
- মুর্শিদাবাদের ভগবানগোলায় একই পরিবারের ৪ সদস্যের দেহ উদ্ধার।
- আজ সিঙ্গুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। কয়েকশো উপভোক্তার হাতে তুলে দিলেন বাংলার বাড়ির টাকা।
- ইন্দোরে জলদূষণে একাধিক মৃত্যু, গঠিত হল এক সদস্যের তদন্ত কমিটি।

Be the first to comment