নাসিকে বড় প্রশ্নের মুখে টিসিএসের সুনাম!

Spread the love

রোজদিন ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইটি সংস্থা টিসিএসের নাসিক শাখার কয়েকজন কর্মীর বিরুদ্ধে যৌন নিগ্রহ, ধর্মান্তরিত করার অভিযোগ নিয়ে তোলপাড় উঠেছে। নাসিক পুলিশ এই বিষয়ে তদন্তের জন্য আইবি, এনআইএ, মহারাষ্ট্রর এটিএসের সহায়তা চেয়েছে। সংস্থার কয়েকজন কর্মীর বিরুদ্ধে এই অভিযোগে আন্তর্জাতিক জঙ্গিদের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই সব অভিযোগে এই পর্যন্ত পুলিশ ৯ টি এফআইআর দায়ের করেছে। সন্দেহের তির একটি বিপিও-র এইচ আর ম্যানেজার নিদা খানের দিকে।
এই পরিস্থিতিতে টিসিএস কর্তৃপক্ষ নাসিক শাখার সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। তদন্ত চলাকালীন সংস্থায় নতুন কর্মী নেওয়াও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এই ঘটনায় উদ্বিগ্ন টিসিএস কর্তৃপক্ষ পুরো বিষয়টি অনুসন্ধানের পক্ষে। এতে তাঁদের সুনাম প্রশ্নের মুখে পড়েছে। পুলিশ উচ্চ পর্যায়ের তদন্ত করছে। তারা বিনা দ্বিধায় এই ধরনের ঘটনায় ভিক্টিমদের এগিয়ে এসে সহযোগিতার বার্তা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*