ভোট পর্ব মিটতেই অশান্তি বহু জায়গায় 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যের ভোট পর্ব মিটতেই দিকে দিকে অশান্তির খবরে উদ্বেগ ছড়াচ্ছে বিভিন্ন মহলে। পর্ণশ্রীতে দুই যুবককে বেধড়ক মারধরের খবর মিলেছে। তাঁরা আরএসএস কর্মী বলে প্রকাশ।

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় দুষ্কৃতিদের হামলায় আহত হয়েছেন এক মহিলা। রোজিনা মোল্লা নামের এই গৃহবধূকে গতকাল গভীর রাতে কয়েক দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। তাঁর মাথা সহ শরীরের বিভিন্ন অংশে কোপ মেরে পালিয়ে যায়। আর্তনাদ শুনে প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান।

বেহালায় ইভিএম লুঠের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় টিএমসি-র কাউন্সিলরের নেতা ও স্বামী অঞ্জন দাসের মাথা ফেটেছে। আহত চার তৃণমূল কর্মী। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। টিএমসি-র অভিযোগ, গতকাল ভোট পর্বের পর বিজেপি ইভিএম লুঠ করতে আসে। তাঁরা বাধা দিয়ে মার খান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

রাজ্যে নির্বাচন উত্তর পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী কে আরও দু মাস থাকবে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে। এখনও বিক্ষিপ্ত গোলমালের খবর আসায় উদ্বিগ্ন নির্বাচন দফতর।

গতকাল ভোট মোটামুটি শান্তিতে হওয়ায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

আজ ঘটনাবলির ওপর কমিশন নজর রাখছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*