বামেদের নিয়ে আতঙ্কিত দুই ফুলই, দাবি বিকাশ ভট্টাচার্যর

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের নিয়ে আতঙ্কে আছেন দুই ফুলের শিবিরই, এমনটাই দাবি সিপিএমের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। এক বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেন, এবার নির্বাচনে বিস্ময়কর ফল হবে। বড় ফ্যাক্টর হবেন বামপন্থীরা৷
এতদিন শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে না পারার বিরুদ্ধে বিপুল হারে ভোটদান একটা জেহাদ বলে তিনি মনে করেন।
বলেন, প্রচারের সময় বিজেপি-তৃণমূল উভয়েই তাঁদের পক্ষে বামেদের ভোট দিতে আহবান জানাচ্ছিলেন, এটা খুবই ইঙ্গিত বহ বলে মনে করেন তিনি।
ফলের পর ঘোড়া কেনাবেচা হওয়ার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দেন৷ বলেন, ইতিমধ্যেই দরজা খোলাই আছে, এই সংস্কৃতি বিজেপি ও টিএমসি উভয়েরই আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*