- পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার হতে চলেছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম প্রস্তাব করা হল।
- সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আশা তিনিই স্পিকার পদে নির্বাচিত হবেন।
- স্পিকার পদে প্রার্থী হয়ে সোশ্যাল মিডিয়ায় নেতৃত্বকে ধন্যবাদ জানালেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক।
- আজ বিধানসভায় বিধায়কদের শপথের দ্বিতীয় দিন।
- ভোট পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যরা।
- দয়া করে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন। প্রধান বিচারপতিকে হাতজোড় করে অনুরোধ আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার ৯১.২৩ শতাংশ।
- জেলাওয়াড়ি পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল।
- মেধাতালিকায় প্রথম দশে জায়গা পেলেন ৬৪ জন।
- আমদানি শুল্ক বাড়তেই উর্ধ্বমুখী সোনা ও রূপো। দুই ধাতুর দাম বাড়ল প্রায় ৬ শতাংশ করে।
- চলে গেলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ সুধাংশু শীল, শোকর ছায়া রাজনৈতিকমহলে।
- প্রবল দুর্যোগে বিপর্যস্ত উত্তর প্রদেশ। বুধবার বিকেল থেকে এখনও পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপটে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের।

Be the first to comment