তিনটি ভাষায় অন্নপূর্ণা যোজনা-র ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন ৩ জুন থেকে অন্নপূর্ণার টাকা পাওয়া শুরু

Spread the love

পিয়ালী :

নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা-র ফর্ম প্রকাশ করলেন। বাংলা, ইংরাজি এবং কিছু মানুষের জন্য হিন্দি— অর্থাৎ এই তিনটি ভাষায় ফর্ম প্রকাশিত হল। ওয়েবসাইটে আপলোড করা হবে এই ফর্ম। এই ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির সংকল্প পত্রে বলেছিলাম, বিজেপি সরকার গড়ার পর অন্নপূর্ণা যোজনা চালু করব। উপযুক্ত মহিলারা দেড় হাজারের পরিবর্তে তিন হাজার টাকা করে পাবেন। প্রথম ক্যাবিনেটেই এটি আমরা পাশ করি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ধারণা ছিল লক্ষীর ভাণ্ডারের তালিকা ভেরিফায়েড অর্থাৎ ত্রুটিমুক্ত। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, ট্রাইবুনালে বা সিএএ-তে আবেদন করেননি এমন মানুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। এই বিপুল সংখ্যক মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছিল। উপযুক্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন বলে মনে করি। এই দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল-এর সঙ্গে কাজের পরিধি ব্যাপক বলে মুখ্যসচিবও এই কাজে যুক্ত থাকবেন। হোম পার ডিপার্টমেন্ট এর সঙ্গে যুক্ত থাকবে। ভোটার, কার্ড আধারের সংযুক্তিকরণ ইত্যাদি কাজ চলবে। যেহেতু একদিনে সকলে ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাই বলি তাড়াহুড়োর কোনও কারণ নেই। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পান ২ কোটি ২০ লক্ষ মানুষ। তার মধ্যে বিভিন্ন কারণে কিছু কমে গিয়ে ২ কোটির কাছাকাছি উপভোক্তা হবে। লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি চালু রাখছি এই কারণে যে হুড়োহুড়ি করে অন্নপূর্ণ যোজনার বেফিফিট যারা এখনই নিতে পারবেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাবেন। শুক্রবার থেকে মঙ্গলবারের ভিতর এনরোলমেন্ট হবে। যতক্ষণ এনরোলমেন্ট সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার চলবে। আপনাদের সহযোগিতা ও ধৈর্য চাই। ১ জুন থেকে ৯০ দিন ধরে এই প্রক্রিয়া চালাবো। অনলাইন-অফলাইন দুটোই হবে। যারা তাতেও পারবেন না, পঞ্চায়েত-এর সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি ড্রাইভ দেবেন। এই মুহূর্তে যে লক্ষ্মীর ভাণ্ডার বেশ কিছু ফেক লোক পাচ্ছেন তারও উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাকিবুল সেখ নামে মুর্শিদাবাদের এক ব্যক্তির নাম তুলে ধরে তিনি বলেন, ভেরিভিকেশনে এই নাম ধরা পড়েছে। নবনির্বাচিত বিধায়করা ভেরিফিকেশন-এর ক্ষেত্রে এবং ফর্ম ফিলআপ-এর কাজে সহযোগিতা করবেন। এছাড়া বিডিও-দের সঙ্গেও আমরা ভার্চুয়াল মিটিং করছি, যাতে ফর্ম-এ কোন ক্লজ বা কোনও বিষয়ে জটিলতা না থাকে। আমরা চেয়েছি রাষ্ট্রের মূল ধারার সঙ্গে নাগরিকরা যুক্ত তারা এটা পান। ইনকাম ট্যাক্স যারা দিচ্ছেন, তারা এই যোজনার বাইরে থাকলেই ভাল হয়। প্রকৃত দুর্বল মাতৃশক্তি এবং নারীশক্তি এই যোজনার অন্তর্ভুক্ত হবেন।

দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পুরো ব্যবস্থা খতিয়ে দেখবেন। এবং সপ্তাহে সপ্তাহে কত মানুষ এই যোজনার অন্তর্ভুক্ত হলেন তার বিস্তারিত রিপোর্ট দেবেন। এর পাশাপাশি আগামী ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে ফ্রি করা হল। এক্ষেত্রেও অসদুপায় অবলম্বন করে অপব্যবহার করতে না পারে তার জন্য একটি কার্ড ভবিষ্যতে মহিলাদের করে দেওয়া হবে বাসে যাতায়াতের জন্য। মুখ্যমন্ত্রী ফর্মটি দেখিয়ে বলেন, অন্নপূর্ণা যোজনা লঞ্চ হল। প্রত্যেকে ফর্ম ফিলআপ-এ সহযোগিতা করুন।

৩ তারিখ থেকে এটা কার্যকর হবে, বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ থেকেই অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিলআপ করা যাবে। অফলাইন ফর্ম বিডিও অফিসে জমা দেওয়া যাবে।

এই ফর্ম ফিলআপ-এর মাধ্যমে ফ্যামেলির ডাটাও সংগ্রহ করব আমরা, যাতে আরও জনকল্যাণকারী উন্নয়নমুখী প্রকল্পে সাহায্য করা যায়।

আযুষ্মান ভারত-এর কাজ শুরুর ক্ষেত্রে ৯৭৬ কোটি টাকার অনুমোদন পেয়ে গেছি আমরা। যতক্ষণ না আয়ুষ্মান ভারত-এর কাজ শেষ হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথী কার্ড কার্যকরী থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*