৫৩ টাকারও বেশি বাড়ল বাণিজ্যিক এলপিজির দাম

Spread the love

রোজদিন ডেস্ক : মে মাসের শেষদিন ফের একবার খারাপ খবর শোনালো কেন্দ্রীয় তেল ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। তাঁদের ঘোষণা অনুযায়ী জুন মাসের প্রথম দিন থেকে ফের বাড়ছে বাণিজ্যিক এলপিজির দাম। এবার তা সিলিন্ডার পিছু ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করা হল। এর ফলে সোমবার ১ জুন থেকে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হবে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। সোমবার থেকেই নয়া দম কার্যকর করা হয়েছে। এর আগে মে মাসের শুরুতেই প্রায় হাজার টাকা দাম বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের। চলতি বছরের শুরু থেকে টানা দাম বেড়ে চলেছে বাণিজ্যিক সিলিন্ডারের। সব মিলিয়ে গত ৫ মাসে সিলিন্ডার পিছু প্রায় ১৪০০ টাকারও বেশি দাম বাড়ল বাণিজ্যিক এলপিজির। এভাবে টানা দামবৃদ্ধির ফলে বড়সড় সমস্যায় পড়েছে হোটেল, রেস্তোরাগুলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*