অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মন্ত্রী শঙ্কর ঘোষ, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রীও

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিপিএমের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যর শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। আজ তিনি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্যর সঙ্গে ফোনে কথা বলেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। সকালে মন্ত্রী শঙ্কর ঘোষ হাসপাতালে অসুস্থ অশোকবাবুকে দেখতে যান। তিনিই মুখ্যমন্ত্রীর সঙ্গে অশোকবাবুর কথা বলিয়ে দেন বলে জানা গেছে।

গতকাল রাতে বাড়িতে চেয়ার থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন পুরমন্ত্রী। পরিবার ও দলের পক্ষে তাঁকে প্রথমে নিকটবর্তী এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই এর পর আর একটি নামী নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় সিটি স্ক্যান হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

উল্লেখ্য, দীর্ঘদিন অশোক ভট্টাচার্যর ঘনিষ্ঠ বলয়ে ছিলেন শঙ্কর ঘোষ। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। পরাজিত করেন অশোক বাবুকে। এবারও তিনি বিপুল ভোটে শিলিগুড়ি থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন। সুভদ্র, পরিশীলিত শঙ্করবাবু প্রাক্তন পুরমন্ত্রীর অসুস্থ তার খবরে উদ্বিগ্ন। আজ তাঁকে দেখতে যান। তাঁর ফোনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিপিএমের অসুস্থ নেতার সঙ্গে কথা বলে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*