রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথম রাজ্যের সাবেক প্রশাসনিক ভবন মহাকরণে যান শুভেন্দু অধিকারী। যোগ দিবস উপলক্ষে রান ফর যোগ ম্যারাথন শেষ হয় মহাকরণের সামনে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মহাকরণে প্রবেশ করেন। সঙ্গে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান ছিলেন।
সূত্রের খবর, মহাকরণে প্রবেশ করে মুখ্যমন্ত্রী এর পরিস্থিতি খতিয়ে দেখেন।
উল্লেখ্য, ক্ষমতায় এসে সাবেক মহাকরণ থেকেই রাজ্য পরিচালনার ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সংস্কারের কাজ চলায় তা হয় নি।
২০১৩ সালের অক্টোবর মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গার ওপারের ভবনে প্রশাসনের মূল দফতর নিয়ে যান৷ ছ-মাস পর ফেরার কথা বললেও আর আসেননি।
তিনি ই হাওড়ার নতুন প্রশাসনিক ভবনের নামকরণ করেন নবান্ন।
রাজ্যে পালাবদলের পর গেরুয়া আলোয় সেজেছিল মহাকরণও।
শুক্রবার এখানকার পরিস্থিতি সরেজমিনে দেখার পর মুখ্যমন্ত্রী সংস্কার এর কাজের গতি বৃদ্ধির ব্যবস্থা নেবেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
দীর্ঘদিন ধরে এখানে ঢিমেতালে সংস্কারের কাজ চলছে।
মুখ্যমন্ত্রী এখানে ক্ষণিক যাওয়ার ঘটনা ঐতিহাসিক বলে মনে করেন মন্ত্রী ইন্দ্রনীল খান।
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে খুশি, সচকিত হন মহাকরণে থাকা কর্মীরাও।

Be the first to comment