- আজ শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বরে যোগ দেবেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে।
- এছাড়াও শনিবার সারাদিন ধরে তাঁর একাধিক কর্মসূচি। পিএম কিসান যোজনা, ফসল বিমা যোজনার সুবিধাভোগীদের হাতে তুলে দেবেন সহায়তা।
- রবিবার ২১ জুন সকালে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
- রাজ্যে আসার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট করে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী।
- পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ আরও অনেকে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ পেতেই অ্যাকশন মোডে পুলিশ। গ্রেপ্তার করা হল ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রীকে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।
- শনিবার সকালে তাকে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। থানায় হামলা চালানোর পর থেকে এক পরিচিতের বাড়িতে গা ঢাকা দিয়েছিল জাহাঙ্গীরের স্ত্রী। ওই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ২৭।
- দুর্নীতিতে অভিযুক্তরাই কীভাবে নিয়োগ প্রক্রিয়ায়, এসএসসিকে কড়া ধমক কলকাতা হাইকোর্টের।
- বিধানসভার নব তৃণমূল ব্লকের অভিযোগের ভিত্তিতে বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল পুলিশ।
- সূত্রের খবর, ওই তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে।
- কলকাতা হাইকোর্টে নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন তপোব্রত চক্রবর্তী। তিনি সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন।
- শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানা।

Be the first to comment