গ্রেফতার ফলতার জাহাঙ্গির খানের স্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

পুলিশের জালে এবার গ্রেফতার হলেন ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবিও। আজ সকালে পুলিশ তাঁকে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে জাহাঙ্গির খান কে থানা থেকে ছাড়িয়ে আনার চক্রান্ত, অবৈধ জমায়েত, অস্ত্র আইন সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি ফলতায় ধৃত জাহাঙ্গির খানকে মুক্তি দেওয়ার দাবিতে থানা ঘেরাও করেন তাঁর অনুগামীরা। নেতৃত্বে ছিলেন রেজিনা বিবি। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী লাঠি চালিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক অভিযোগ করেন।

অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এই প্রেক্ষিতে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে আরও কঠোর আইন আনা হবে বলে জানান।

আজ জাহাঙ্গির খান, তাঁর স্ত্রী রেজিনা বিবিকে আদালতে তোলা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*