তৃণমূলের “যুবরাজের” বিলাসিতায় দলের অন্দরে ক্ষোভ বাড়ছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
পিসি-র রাজত্বে তিনি ছিলেন দলের মুকুটহীন যুবরাজ। এতটাই প্রভাব, প্রতাপশালী ছিলেন, তাঁর বিলাস, ব্যাসনের বহর দেখেও না দেখার ভান করতেন দলের বেশির ভাগই। ক্ষমতার অলিন্দ থেকে চলে যাওয়ার পর সেই যুবরাজ অভিষেক ব্যানার্জির বিলাসিতা নিয়ে দলের অন্দরে ক্ষোভ জমছে। সূত্রের খবর, গত চার বছরে তৃণমূল বিমান, হেলিকপ্টার ভাড়া বাবদ খরচ করেছে দেড়শো কোটি টাকার বেশি। এবং এর সিংহ ভাগই খরচ হয়েছে সাংসদ অভিষেক ব্যানার্জি র জন্য।
মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জিও বেশির ভাগ সময় চার্টার্ড বিমান, হেলিকপ্টার ব্যবহার করতেন।তবে নির্বাচনের সময় ছাড়া বাকি সময় এই খরচ মিটতো রাজ্য কোষাগার থেকে। রাজ্যে পালাবদলের পরও পাল্টাননি অভিষেক ব্যানার্জি। বিদ্রোহী সাংসদ, বিধায়করা যখন তাঁকেই নিশানা করে অভিযোগের আঙুল তুলছেন, তখন নেতা, কর্মীদের পরোয়া না করে শুক্রবারও তিনি চার্টার্ড বিমানে যাতায়াত করেছেন। যার খরচ সাধারণের জানা বোঝার বাইরে। এই নিয়ে ঘরে বাইরে প্রশ্ন উঠলেও তাঁর কোন ও পরোয়া নেই। এমনকি তাঁর বিরুদ্ধে এত ক্ষোভ, কেন্দ্রীয় এজেন্সির এত অভিযোগ থাকলেও তাঁর আচার-ব্যবহারে অনুশোচনার লেশমাত্র নেই। এতে সাধারণ কর্মী সমর্থকরা ফুঁসছেন।
শুক্রবারই তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই নিয়ে আইনি লড়াই বহু দূর যাবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। যদিও অভিষেক ব্যানার্জির বিমান বিলাসে কোনও পরিবর্তন আসে কিনা সেই দিকে নজর দলের কর্মী, সমর্থক, আম জনতারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*