- রেড রোড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বাংলার পুণ্যভূমিতে যোগ দিবস পালন বড় প্রাপ্তি। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে দিনটিকে স্বাগত জানিয়েছেন। যোগে কোনও বয়সের সীমা থাকে না। যোগ দিবস তুলে ধরেছে দেশে ঐক্যের ছবি। যোগ মানব জীবনের চেতনার প্রকাশ। সবাইকে জুড়ে দিয়েছে যোগ দিবস। একটা গোটা দেশ এক হয়েছে। ২১ জুন বিশ্বের অন্যতম উৎসবের রূপ নিয়েছে।
- রেড রোডে প্রধানমন্ত্রীর পরামর্শ, ‘যোগ আমাদের সুস্থ জীবনযাপনে সাহায্য করে। যোগ মানসিক স্বাস্থ্য ভালো রেখে শারীরিক স্বাস্থ্য ভালো রাখার মার্গ দেখায়। ৭০ বছর বয়সে ৫০ বছর বয়সের অনুভূতি দেয়। জীবনশৈলীতে ভারসাম্য আনে। যোগের কথা গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন। যোগকে কোনও একদিনের অনুষ্ঠানের মধ্যে সীমিত রাখা উচিত নয়। একে আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে। সমাজ সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে।’
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দ এই যোগের সম্পর্কে বলেছিলেন কী বলেছিলেন আপনাদের জানা। যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, যোগের মধ্যে মন ও শরীরের বিকাশের কথা উনি অনেক আগে বলে গিয়েছেন। এই যোগ বাংলার পুরনো সংস্কৃতি। বেদ, উপনিষদ, গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি।”
- শনিবার সন্ধেয় ড্রোনের মাধ্যমের ফুটিয়ে তোলা হল বাংলার মনীষীদের ছবি। মিলেনিয়াম পার্কে প্রায় ৩ হাজার ড্রোন ফুটিয়ে তুলল নানা ছবি। যা দেখে মুগ্ধ হয়ে যান সবাই।
- অশান্তির জেরে সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশ বা সরকারি কর্মীদের উপরে হামলার ঘটনায় যে কড়া আইন আনতে চলেছে রাজ্য— সেটা শুক্রবারই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
- বিধায়কদের সই জালিয়াতির তদন্তে অবশেষে সিআইডির হাতে এলে রেজোলিউশন বুক। আর সেটা মিলল বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে।
- শনিবার কলকাতায় গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে লিখিত ভাবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরে যাওয়ার চিঠি দিয়ে এসেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
- আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া–সহ বিভিন্ন অভিযোগে বাগদার তৃণমূল নেতা অসিত মণ্ডল এবং গোপালনগরের তৃণমূল নেতা হায়দার আলি মোল্লা। ধৃতদের শনিবার বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
- গত ২৫ মে ভুট্টা খাওয়ার সময়ে একটি দানা কোনও ভাবে ঢুকে যায় মালদার বাসিন্দা, ছোট্ট সাবিয়া সিদ্দিকির শ্বাসনালীতে। মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শিশুটির অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে এনআরএসে রেফার করেন। শিশুটি এখন বিপন্মুক্ত। বুধবার তাকে ভেন্টিলশন থেকেও বের করা হয়েছে। শনিবার ছুটিও পেয়েছে সে।
- সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেন, জি-৭ বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাবও দিলেন মেলোনিও। তাঁর স্পষ্ট বার্তা, ট্রাম্প যেন নিজের জনপ্রিয়তার দিকে নজর দেন।

Be the first to comment