- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রবিবার সাত সকালে কলকাতার রেড রোডে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
- যোগ দিবসে অংশ নিতে ভোর থেকে মানুষের ঢল রেড রোডে। কর্মব্যস্ত জীবনে মানসিক চাপের মধ্যে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি হল যোগাভ্যাস, বললেন প্রধানমন্ত্রী।
- ঋষি অরবিন্দের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন পুরোটাই যোগ। তা বুঝতে না পারলেও এটাই সত্যি। যোগ জীবনের চেতনার প্রকাশ।
- রাজ্য সরকারের আবেদন সাড়া দিয়ে স্কুল, কলেজ, সরকারি দফতর সব জায়গাতেই পালিত হল যোগ দিবস।
- যোগ দিবসের অনুষ্ঠান সেরে গার্ডেনরিচ শিপবিল্ডার্স থেকে তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
- একশো শতাংশ দেশীয় প্রযুক্তি ও দেশীয় উপাদানে তৈরি তিন যুদ্ধ জাহাজগুলি হল আইএনএস অগ্র, আইএনএস দুনাগিরি ও আইএনএস সংশোধক।
- দেশের জলসীমা সুরক্ষা ও নৌবাহিনীর শক্তিবৃদ্ধিতে আরও একধাপ এগোল ভারত, বললেন প্রধানমন্ত্রী।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রার চাটার্ড ফ্লাইট বিতর্ক, ক্ষোভ বাড়ছে দলের অন্দরে।
- বিপুল টাকার বিনিময়ে দলবদল, এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূল সাংসদদের তীব্র আক্রমণ সাংসদ মহুয়া মৈত্রর।
- মহুয়ার বিরুদ্ধে পালটা আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কাকলি ঘোষদস্তিদারদের।
- রবিবার সকাল থেকে পূর্বাভাস মেনে প্রবল বৃষ্টি। ভাসল কলকাতা থেকে গোটা দক্ষিণবঙ্গ।
- আজ রবিবার পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে ফের নেওয়া হচ্ছে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা বা নিট।

Be the first to comment