প্রতিবেদন: জোর করে ফ্ল্যাট দখল করে রাখা, হুমকি, জালিয়াতি-সহ একাধিক অভিযোগে আপাতত পুলিশি হেফাজতে রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ওই মামলায় এবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানালেন তিনি। রাজ্যে পালাবদলের পর থানায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। তারপরই গ্রেপ্তার হন জয়প্রকাশ। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে সল্টলেকের বাসিন্দা এক মহিলার ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে গ্রেপ্তার হন এই তৃণমূল নেতা। অভিযোগ, ১৪ বছর ধরে সল্টলেকের একটি ফ্ল্যাট দখল করে রয়েছেন জয়প্রকাশ। পরে সেটাকে অফিসে পরিণত করেন তিনি। ফ্ল্যাটের মালিক আরতি রায়চৌধুরীর অভিযোগ, সল্টলেকের এই ব্লকের ৩৩৭ নম্বর ফ্ল্যাটটি ২০১২ সালে ভাড়া নেন জয়প্রকাশ। ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হয়। তারপর নতুন করে কোনও চুক্তি হয়নি। পুরনো চুক্তির নবীকরণও হয়নি। কিন্তু বারবার বলা সত্বেও ফ্ল্যাট ছাড়েননি অভিযুক্ত। উল্টে ছাড়তে বললে তিনি হুমকি দেন ফ্ল্যাটমালিককে। শেষ কয়েক বছরে কোনও ভাড়াও দেননি তিনি, এমনই অভিযোগ উঠেছে।

Be the first to comment