রোজদিন ডেস্ক :
রাজ্যে পরিবর্তনের প্রশংসা করে আজ রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট ভাষণ শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, বিকশিত ভারতের লক্ষ্যে এই বাজেট।
প্রথমে সেবাশক্তি। সব সামাজিক সুরক্ষা প্রকল্প চালু থাকবে। সমাজের সব থেকে দুর্বলদের কাছে তা পৌঁছে দিতে হবে।
রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ।
দুর্নীতি মুক্ত প্রশাসন গঠন লক্ষ্য। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।
সরকারের কাছে সরাসরি পৌঁছানোর জন্য হেল্প লাইন চালু।
কাঁথিতে নতুন পুলিশ জেলা হবে।
রাজ্য সরকারি অফিসগুলোতে এক লক্ষ শুন্যপদ পুরণ করা হবে যার ৩৩% হলো মহিলা।
দার্জিলিং এর দমকল কেন্দ্র উন্নত করা হবে। রাজ্য সরকারের ১ লক্ষ শুন্য পদ পূরণ হবে। ৫০ হাজার শিক্ষা ক্ষেত্রে।
সরকারি পদে নিয়োগের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর ছাড়। ১০% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত।
সরকারের নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি কাঠামোয় অন্তর্ভুক্ত করা হবে।
এআই সারা পৃথিবীতে শিল্প বিপ্লবের সূচনা করেছে। রাজ্যেও এআই নিশন হবে।
পেপারলেস সরকার, এটাই আমাদের লক্ষ্য।
পৌর এলাকায় জমির এলাকা নির্ধারণে নয়া ব্যবস্থা৷ সব কাগজবিহীন করার চেষ্টা হবে। স্বচ্ছতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।
পাথর, বালি ইত্যাদি খনিতে ই-নীলামের ব্যবস্থা। নিউ টাউনে প্রশাসনিক কেন্দ্র।
বিধায়কদের উন্নয়ন তহবিল ৭০ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা হোল।
কলকাতায় সংস্কৃতি স্কুল হবে।
সরকারি কন্ডাকটরদের ভাতা ১৬ হাজার টাকা হল।সিভিক ভলান্টিয়ারদের ভাতা ২ হাজার বাড়লো। গ্রিন পুলিশের ভাতাও ২ হাজার বাড়ল। প্রাণীবন্ধুদের ভাতা ২০০০ টাকা বাড়ানো করা হলো। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন ৫ হাজার টাকা করা হলো।
সিভিল ডিফেন্স এর মাসে ২০ দিন কাজ পাবেন।
গোপীবল্লভপুরেও পুলিশ জেলা।
৩৮ শতাংশ হারে D.A পাবেন রাজ্যসরকারী কর্মীরা। ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মচারী।
মাতৃ যোজনা ২১ হাজার।
প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা এবং প্রতি থানায় মহিলা সহায়তা কেন্দ্র। মহিলাদের অন্নপূর্ণা যোজনা, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত চালু হয়েছে
অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধি করা হলো।
রাজ্য রিজার্ভ পুলিশে দুটি বাহিনী, মাতঙ্গিনী হাজরা,রানি শিরোমণি হবে। আশা কর্মীদের ভাতা বৃদ্ধি ৫ হাজার।
রাজ্যে আদিবাসী বিশ্ববিদ্যালয় হবে।
পুলিশে ২০ হাজার কর্মী নিয়োগ হবে।
চা শ্রমিক উন্নয়ন বোর্ড হবে। পিএম চা শ্রমিক প্রসার যোজনা চালু করবে রাজ্য।
ভবিষ্যতে আরও ২১০টি মা আহার কেন্দ্র চালু করা হবে।শহরাঞ্চলে মা আহারের সংখ্যা বাড়বে।
বিধবা ভাতা বার্ধক্য ভাতা আরো ৫০০ টাকা করে মাসিক বাড়ানো হলো।
প্রসূতি মায়েরা ৬টি কিট পাবেন।
গিগ কর্মী জন্য বিনামূল্যে পানীয় জল, উন্নয়ন প্রকল্প হবে
কেআইসি নির্ভর জব কার্ডধারীরা ১২৫ দিনের কাজ পাবেন।
সরকারি, আধা সরকারি শিক্ষক, অশিক্ষক কর্মীদের ২০% মহার্ঘ ভাতা।
পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ৩১০০ কোটি টাকার বাজেট বরাদ্দ।
বেকার ভাতা প্রাপকদের পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার মধ্যে হতে হবে।
আবাসে এই বছর ২৫ লক্ষ বাড়ি দেওয়া হবে।
পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র-এ গভীর সমুদ্র বন্দর-এর প্রস্তাব।
চিংড়িঘাটা থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড করিডোর।
গঙ্গার সৌন্দর্য উন্নয়নে আরও ব্যবস্থা।
কুলপি-সহ ছোট বন্দরগুলির জন্য আরও উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন হবে। মেরিটাইম বোর্ড করা হবে।
নতুন বিমানবন্দর হবে পুরুলিয়া, মালদা, বালুরঘাটে হবে। হাসিমারা, কলাইকুন্ডায় অতিরিক্ত জমি।
কল্যাণীর কাছে গ্রিন ফিল্ড বিমানবন্দরের জন্য এক হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে।
১৫ টি নতুন সাব স্টেশন হবে।
সাগরদ্বীপে যাওয়া সুগম করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণের ভাবনা সরকারের আছে। নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সেতু নির্মাণ করা হবে
বাংলাকে শিক্ষার উৎকর্ষ কেন্দ্র করতে পি এম শ্রী প্রকল্প হবে।
উত্তরবঙ্গে একটি আইআইটি ও আইআইএম স্থাপন করা হবে। সংস্কৃত কলেজ বিশ্ববিদ্যালয় সংস্কৃত ভাষার প্রসারে ৫০ কোটি টাকা বরাদ্দ। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দুটি সেন্ট্রাল স্কুল বা কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির জন্য জমি চিহ্নিত করা হয়েছে। মালদা, ঝাড়্গ্রাম-সহ চার জায়গায় নবোদয় বিদ্যালয় হবে। সব জেলায় স্কিল উন্নয়ন কেন্দ্র হবে। কাঁথি কালিয়াচক তুফানগঞ্জ ফলতা মহিলা কলেজ স্থাপন করা হবে।
প্যারাটিচারদের ৫ হাজার টাকা বাড়ল।
ইসকনের সহযোগিতায় কলকাতায় মিড ডে মিল সরবরাহের ব্যবস্থা।
সব মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসবে।
রাজ্যের স্পোর্টস ইউনিভার্সিটি বা ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গন হবে।
সরকারি চাকরিতে বয়েসের উর্ধ্বসীমা বৃদ্ধি আগামী ২ বছর চালু থাকবে।
স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এর প্রস্তাব। ২১ থেকে ৪৫ গ্রাজুয়েট বেকারদের মাসের ৩০০০ ও অন্যদের মাসের ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে
জন ওষধি কেন্দ্রর সংখ্যা বৃদ্ধি, ৫০ থেকে ৯০% ছাড় মিলবে।
মেডিকেল কলেজে আসন বৃদ্ধির প্রস্তাব।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নতুন আয়ুষ বিভাগ।
মিড ডে মিলে বরাদ্দ ১০ টাকা বৃদ্ধি।
মিড ডে মিলের রাঁধুনীদের ১ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি।
রাজ্যকে আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র করতে বেসরকারি হাসপাতালের সঙ্গে উদ্যোগ নেওয়া হবে। সরকারি হাসপাতালে রোগীদের খাবার ক্ষেত্রে বরাদ্দ মাথা পিছু ১১০ টাকা হবে। আগে ৫৬ টাকা ছিল।
বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় সুন্দরবনে প্রকল্প হবে।
ঘাটালে বন্যা রোধে মাস্টার প্ল্যান।
উত্তরবঙ্গে এইমস হাসপাতাল হবে। ক্যান্সার হাসপাতালও হবে।
আলু চাষিদের বীজ উৎপাদন সহায়তায় ১০০ কোটি বরাদ্দ। পান চাষিদের জন্য পশ্চিমাঞ্চলের ৬টি জেলায় অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে।
রাজ্যের প্রতি জেলায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ক্রীড়াঙ্গন হবে।
সব জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং কেন্দ্র হবে।
আদর্শ বিদ্যালয়ের জন্য ২১০০ কোটি বরাদ্দ।
শিলিগুড়িতে সর্বাধুনিক লজিস্টিক, ব্যবসায়িক কেন্দ্র করতে চায়, শিলিগুড়ি আইটি পার্কের উন্নয়ন।
দুর্গাপুরে সেমি কন্ডাকটর প্রকল্প হবে।
মুম্বাই ভেলোরে চিকিৎসার জন্য গেলে স্বল্পমূল্যে থাকার ব্যবস্থা।
দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোলে মেট্রো প্রকল্পের প্রস্তাব।
কলকাতা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করা হবে।
কলকাতা পুর এলাকায় শালিমার গার্ডেনরিচ টার্মিনাল হবে
সিউড়ি মেডিকেল কলেজকে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে
দোকান, রেস্তোরাঁ, লজিস্টিক ইত্যাদি ২৪, ঘন্টা চালুর প্রস্তাব
ব্যবসাকে রক্ষা করার আইন আনা হবে।
ব্যবসাকে সিন্ডিকেট রাজ ও অন্যান্য অসাধু বেআইনি প্রভাব থেকে মুক্ত করতে নতুন আইন
নতুন ক্লাউড কিচেন পলিসি শুরু হলো।
বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার চেষ্টা হবে।
দার্জিলিংকেই ইকো অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র করে তোলার প্রয়াস
ঝাড়গ্রাম জেলায় টাইগার সাফারি তৈরি হবে।
শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন রাজ্য সরকারের ছুটি হিসেবে ঘোষিত হলো
কোন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের এক কিমি-র মধ্যে কোন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুর এলাকায় এর দূরত্ব হবে ৫০০ মিটার।
রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার সরলিকরণ হয়েছে।
দীর্ঘ এক ঘন্টা আঠাশ মিনিটের বাজেট ভাষণ অর্থমন্ত্রীর।

Be the first to comment