- আজ সোমবার বিধানসভায় রাজ্যের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত।
- বাজেটে ধরাবাহিকতা ও আধুনিকতার মিশেল থাকছে, দাবি অর্থমন্ত্রীর।
- চালু থাকবে রাজ্যের সমসৃত জনকল্যাণমুখী প্রকল্প, ঘোষণা অর্থমন্ত্রীর। তার মুখে রাজ্যে পরিবর্তনের প্রশংসা।
- রাজ্যের মাথার উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ।
- রাজ্য সরকারি দফতরগুলিতে এক লক্ষ শূন্যপদ পুরণ করা হবে যার মধ্যে ৩৩ শতাংশ হল মহিলা, ১০ শতাংশ অগ্নিবীরদের সংরক্ষিত থাকবে।
- কাঁথিতে হবে আলাদা পুলিশ জেলা।
- বিধায়কদের উন্নয়ন তহবিল খাতের অঙ্ক ৭০ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হল।
- সিভিক ভলান্টিয়ার ও প্রাণীবন্ধুদের ভাতা ২০০০ টাকা করে বাড়ানো করা হল
- অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন বাড়িয়ে ৫ হাজার টাকা করা হল।
- ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১ অক্টোবর থেকে নতুন হারে দেওয়া হবে।
- শোকজের জবাবি চিঠি দলের বিরুদ্ধে পালটা অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের।
- টানা বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর। আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিম জুড়ে।

Be the first to comment