১০টা

Spread the love
  1. বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এবং বীরভূমের সাঁইথিয়ার শিল্পপার্কে ‘ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব’ (প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি কেন্দ্র) গড়ে তোলা হবে।
  2. পরিবেশবান্ধব শক্তি, বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে জোর দিতে একটি নতুন ‘ইনসেন্টিভ পলিসি’ আনা হচ্ছে, যার জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  3. হাওড়া-হুগলির পাটশিল্প এবং শিলিগুড়ি-দার্জিলিংয়ের চা ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের পুনরুজ্জীবনের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।
  4. হস্তশিল্পী ও কারিগরদের সাহায্য করতে পিএম বিশ্বকর্মা যোজনা চালু হবে। এতে নারী, তফসিলি জাতি-জনজাতি ও ওবিসি সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হবে। ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্পের আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় সরকারের টেক্স-র‌্যাম্পস কর্মসূচি চালু হবে।
  5. সোমবার নতুন তৃণমূল কমিটি গঠন করেছে। চেয়ারম্যান হয়েছেন মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়।
  6. পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদের জন্য বিরোধী দলনেতা বামদেব গুছাইতের নাম উত্থাপন করেন জয়দেব মিদ্যা । সভায় উপস্থিত সকলেই সমর্থন করেন। পাশাপাশি সহ-সভাধিপতি পদের জন্য পূর্ণিমা দাসের নাম প্রস্তাব করেন বাঁশুরি পণ্ডিত। সেটিও সর্বসম্মতিতে গৃহীত হয়।
  7. বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার নাম করে নদিয়া জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষর কাছ থেকে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, আইপ্যাক এর কোফাউন্ডার তথা ডিরেক্টর প্রতীক জৈন এবং রিঙ্কি মল্লিক নামে আইপ্যাকের এক এজেন্টের বিরুদ্ধে। আজ কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
  8. ডিজে এবং অস্ত্র নিয়ে মহরম করা যাবে না। সিউড়ি থানায় শহরের মহরম কমিটিগুলির সঙ্গে বৈঠকে কড়া বার্তা আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের।
  9. আনুষ্ঠানিক ভাবে শিবসেনা (উদ্ধব ঠাকরে) দল ছেড়ে শিবসেনা (একনাথ শিন্ডে) দলে যোগ দিলেন ছয় সাংসদ— সঞ্জয় যাদব, সঞ্জয় দেশমুখ, ভাউসাহেব ওয়াকচৌরে, নাগেশ পাতিল অষ্ঠিকর, ওমরাজে নিম্বালকর এবং সঞ্জয় পাতিল।
  10. ভয়াবহ আগুন লখনৌয়ের আলীগঞ্জ জেলার একটি কোচিং সেন্টারে। সোমবারের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*