মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে বিদ্রোহীদের তৃণমূল কংগ্রেসের নতুন জাতীয় কমিটি গঠন 

Spread the love

রোজদিন ডেস্ক :

তাঁর প্রতিষ্ঠিত দলে এখন তিনিই ব্রাত্য। তাঁকেই অপসারণ করে ঋতব্রত ব্যানার্জি র নেতৃত্বাধীন তৃণমূলের জাতীয় সভাপতি হলেন অরূপ রায়। আজ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কে বাদ দিয়ে নিউটাউনের নামী অভিজাত হোটেলে জাতীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন ঋতব্রত ব্যানার্জি। সেখানে একদা মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ প্রায় সকলেই আছেন।

যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ। বিদ্রোহীদের তীব্র আক্রমণ করে তিনি বলেন, এরা মায়ের পিঠেও ছুরি মারতে পারে। যে মমতা ব্যানার্জির রাজনৈতিক সংগ্রামে তৃণমূল তৈরি হয়েছে, যাঁর জন্য এতজন সাংসদ, বিধায়ক হয়েছেন, তাঁরাই এখন তাঁকে বাদ দিয়ে এই সব করছেন! একে ধিক্কার জানিয়ে তিনি ঋতব্রতপন্থীদের বিশ্বাসঘাতক, গদ্দার তকমা দেন।

অন্যদিকে নিউ টাউনের হোটেলে রীতিমত খোশমেজাজে দেখা যায় বিদ্রোহীদের। তাঁরাই আসল তৃণমূল বলে দাবি জানান। ঋতব্রত ব্যানার্জি বলেন, মমতা ব্যানার্জি চাইলে তাঁদের পরামর্শ দিতে পারেন। এইদিন তাঁদের এই সভায় মমতা ব্যানার্জির ছবি কেন নেই প্রশ্নে তিনি বলেন, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, আম্বেদকরের ছবি তো আছে! দলের কর্মসমিতির যে তালিকা তিনি ঘোষণা করেন, সেখানে খোদ মমতা ব্যানার্জি, তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জি ও অনুগামীদের কারও নাম নেই।

পরে তাঁরা রাজ্য কমিটি ইত্যাদিও গঠন করবেন বলে ঋতব্রত ব্যানার্জি জানান।

বিদ্রোহীদের শিবিরে অরূপ বিশ্বাস সহ-সভাপতি হয়েছেন। কিন্তু তিনি নিজে কোন শিবিরে তা নিয়ে ধোঁয়াশা আছে।

মেসি কান্ডে বিধাননগর থানায় হাজিরা দিয়ে ফেরার সময় সাংবাদিক দের প্রশ্নে একদা মমতা ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস বলেন, তিনি তৃণমূলেই আছেন। মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন।

ওই থানার সামনে উত্তেজিত কয়েকজন জুতোর মালা নিয়ে অরূপ বিশ্বাসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি থানা থেকে বেরোনো মাত্র তাঁকে জুতোর মালা দেখানো হয়। একাধিক কটাক্ষ, টিকা টিপ্পনী ধেয়ে আসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*