রোজদিন ডেস্ক: রাজ্যের পাঁচ জেলায় মঙ্গলবার বাজ পড়ে ১৬জনের মৃত্যু হয়েছে। কোচবিহারের সুকটা বাড়ি ময়নাগুড়িতে মাঠে চাষ করার সময় বজ্রাঘাতে দুজন প্রাণ হারান। এই জেলার শীতলকুচিতে মাঠ থেকে গরু আনার সময় মেনকা বর্মন (৫৯) এক ই ভাবে প্রাণ হারান।
মালদায় জমিতে কাজ করার দময় বাজ পড়ে দুই ভাই সহ চারজন মারা গেছেন। বাঁকুড়া খাতরায় ২ জন, কাচরাপাড়ায় ১জন, ধুলিয়ান পারলালপুরে যাত্রীবাহী নৌকায় ৪ জন, পুরুলিয়ায় ২ জন বাজ পড়ে প্রাণ হারিয়েছেন।
এক দিনে এত গুলি জেলায় বাজ পড়ে মৃত্যুর ঘটনা য় এলাকা গুলি শোকস্তব্ধ।

Be the first to comment