নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন কৃষ্ণ গুপ্ত

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন কৃষ্ণ গুপ্ত।

আজ নবান্ন সূত্রে এই খবর জানা যায়। মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন।

এর আগে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা এই পদে ছিলেন।

কৃষ্ণ গুপ্ত বর্তমানে রাজ্যের সমবায় দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে আছেন।

আগামী ৩০ জুন তিনি অবসর নেবেন। এরপর তিনি যেদিন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেবেন, সেদিন থেকেই তাঁর কার্যকাল শুরু হবে।

রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচন পরিচালনা করে। চলতি বছরে কলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই ছাড়া আরও কয়েকটি পুরসভার নির্বাচন ও এই বছর হওয়ার কথা৷ কৃষ্ণ গুপ্ত রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলে কলকাতা পুরসভার গুরুত্বপূর্ণ নির্বাচন সহ অন্য নির্বাচনগুলিও তিনি পরিচালনা করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*