রোজদিন ডেস্ক: প্রদেশ কংগ্রেস কমিটি আলি ইমরান রামজ কে (ভিক্টর)দল বিরোধী কাজের অভিযোগে শো কজ করেছে। তাঁর বিরুদ্ধে দলীয় সংবিধানের অবমাননা সহ একাধিক অভিযোগ এনেছে দল। আগামী তিন দিনের মধ্যে তাঁকে এর উত্তর দিতে ও বলা হয়েছে। তা না হলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে বহিষ্কার ও করা হতে পারে বলে সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্য তাঁকে জানিয়েছেন। এই সময় কালে ভিক্টর দলের কোন বিষয়ে বক্তব্য রাখতে, সভায় যোগ দিতে, নিজেকে দলের পদাধিকারী বলতে পারবেন না। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট ফরোয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সাইরানির ভ্রাতুষ্পুত্র আলি ইমরান রামজ নিজেও ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ছিলেন। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। দল তাঁকে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদ ও দেয়। কিন্তু নানা বিষয়ে দলের সঙ্গে তাঁর মতানৈক্য বাড়তে থাকে। অনেকেই তাঁর বিরুদ্ধে নেতৃত্ব কে নালিশ জানান। এই প্রেক্ষিতে দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

Be the first to comment