রোজদিন ডেস্ক: প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত দের পরিবার কে সরকারি চাকরি, আরও বেশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই দাবি জানিয়ে বলেন,কারা এই নির্মাণের অনুমতি দিয়েছিলেন? এই ভয়াবহ দুর্ঘটনায় কেন্দ্র, রাজ্যের উদ্ধার কারী দলগুলি যেভাবে দুর্গতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন, এর প্রশংসা করেন তিনি। বলেন,কংগ্রেস কর্মীরা ও ত্রাণ কাজে জড়িত ছিলেন। তিনি বর্তমান সরকারকে আগের আমলে হওয়া ভুল গুলি নিয়ে সতর্ক দৃষ্টি রাখার আর্জি জানান।
যুব কংগ্রেস নেতা আকিব গুলজারের নেতৃত্বে তারাতলার ঘটনা র অবাধ , স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত র দাবি, এর জন্য দায়ী সবার শাস্তি সুনিশ্চিত করা ইত্যাদি দাবিতে তারাতলা থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার অঙ্গীকার সহ নিজেদের দাবি নিয়ে আকিব গুলজার, আশুতোষ চ্যাটার্জি প্রমুখ তারাতলা থানায় স্মারক লিপি দেন।

Be the first to comment