রোজদিন ডেস্ক: প্রবল বৃষ্টি তে এখন ও ভাসছে মুম্বাই। এর ই মাঝে পুনেতে আবর্জনার স্তুপের নীচে একটি তিনতলা বাড়ি চাপা পড়েছে। সেখানে পনের জন কর্মী আটকে থাকার আশঙ্কায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ওখানে বিশাল আবর্জনা স্তুপের নিষ্কাশনের দফতর আছে ওই বাড়িতে। প্রবল বৃষ্টিতে আবর্জনার স্তুপ ভেঙে পড়ে ওই বাড়ির ওপর। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।
মুম্বাই সহ মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে গত ১ জুলাই থেকে বুধবার অবধি শুধু পালঘরেই প্রাণ হারিয়েছেন ১০ জন।
বৃষ্টি তে ভাসছে গুজরাটের সুরাত সহ একাধিক এলাকা।
আবহাওয়া দফতর মুম্বাই এ কমলা সতর্কতা জারি করেছে।

Be the first to comment