- শনিবার সকালে বারুইপুরে মৃতার বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাকরির নিয়োগপত্র দিলেন গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের ভাইকে।
- গণপিটুনিতে নিহতের পরিবারের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবেই, বললেন মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারকে দেওয়া হল ২৫ লক্ষ টাকা।
- মৃতার পরিবার চারজনের নাম দিয়েছিল। সবাইকে ধরা হয়েছে। তদন্তের পুরো তদারকি করব। পরিবার রাজি ছিল, সরকার পাশে দাঁড়িয়েছে, বললেন মুখ্যমন্ত্রী।
- আজ সূর্যপুর ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কয়েকজন পুলিশকর্মী, আধিকারিক থাকবেন।
- অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ৯ জনের কমিটি গঠন রাজ্যের।
- কমিটিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়াল, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষেরা আছেন।
- বৃহস্পতিবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই কমিটি গঠন নিয়ে দিল্লিতে রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন।
- নব গঠিত এই কমিটির এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। কমিটির আহ্বায়ক সঙ্ঘমিত্রা ঘোষ।
- বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে স্পেন।
- প্রথম সেমিফাইনালে তাদের সামনে ফ্রান্স। এমবাপে, ইয়ামাল ডুয়েল দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।
- আজ রাতে শেষ চারে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড বনাম নরওয়ে। আগামীকাল সকালে শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
- মাসিক ৫ হাজার টাকা সাম্মানিক বাড়ল রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের।

Be the first to comment