১০ আগস্ট “দেশ বাঁচাও ” এর ডাকে মিছিল বাম শ্রমিক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক: বিশিষ্ট বামপন্থী শ্রমিক সংগঠন গুলি আগামী ১০ আগস্ট কলকাতা সহ রাজ্যে “দেশ বাঁচাও, শ্রমজীবী মানুষ বাঁচাও ” শ্লোগান কে সামনে রেখে মিছিল, বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
কেন্দ্রীয় সরকারের শ্রম কোড, নয়া গ্রামীণ প্রকল্প ভি বি জিরাম জি প্রকল্প চালু সহ বিভিন্ন নীতির প্রতিবাদে ওই দিন সারা দেশ ও রাজ্যে জেল ভরো কর্মসূচি র আহবান জানিয়েছে কৃষক, শ্রমিক সংগঠন গুলি, তার ই অংশ হিসাবে এই সব মিছিল, বিক্ষোভ সমাবেশ পালিত হবে।
বৃহস্পতিবার সিটুর রাজ্য সভাপতি জিয়াউল আলম এই কথা জানান। বলেন, কেন্দ্রের শ্রম কোডের ফলে দেশব্যাপী শ্রমিক রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক রা ফসলের দাম না পেয়ে ধুঁকছেন। ঠিকা শ্রমিকদের ওপর নির্যাতন চলছে। সাম্প্রতিক পড়ুয়া দের আন্দোলন দেখিয়েছে,ধর্মীয় উস্কানি দিয়ে সরকার দায় বদ্ধতা অস্বীকার কর‍তে পারে না।
শ্রমিক সংগঠন গুলি ও কেন্দ্রকে তা মনে করিয়ে দিতে চান বলে জিয়াউল আলম জানান।
তাঁর সঙ্গে লীনা চক্রবর্তী ( এ আই টিইউসি) , বাসুদেব বসু ( এ আই সি সি টি ইউ) প্রমুখ উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে এই কর্মসূচি নিয়ে জেলাগুলিতে প্রস্তুতি ও শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*