দশে দশ

Spread the love
  1. কর্নাটকে কংগ্রেস নেতা ডেভিড ডি’সুজাকে গুলি করে খুনের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি ছিলেন পেশায় ঠিকাদার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার ধারে তাঁর গাড়ি দাঁড় করানো ছিল। তিনি দরজা খুলে গাড়িতে ঢোকার সময়ে পিছন থেকে দু’জন এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডি’সুজার।
  2. রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়ে বিল পাশ হলো আমেরিকান সেনেটে। ৮৬-১১ ভোটে পাস হওয়া এই বিলে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি, তাদের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভারত-সহ পাঁচটি দেশের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
  3. শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে বলেন, ‘আগেও বলেছি, আরও এক বার বলছি— ৫ অগস্টের সাংবাদিক সম্মেলনটির উদ্যোক্তা ছিল একটি বেসরকারি সংগঠন। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। শেখ হাসিনার অনেক বক্তব্যের সঙ্গেও নয়াদিল্লি একমত নয়।’
  4. কলকাতা হাইকোর্টে আরও ৮ বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই ৮ বিচারপতি হলেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং ঋষদ মেদোরা।
  5. তোলাবাজি, অন্যের জমি ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে। এছাড়া ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
  6. ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের মধুঘাট এলাকার ভাগীরথী নদীতে স্নান করার সময় মোবাইলে রিলস্ বানাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের।
  7. মোবাইলের টর্চ জ্বেলে রোগীর অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। বিহারের রোহতাস জেলার সাসারামের একটি হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
  8. উত্তরাখন্ডের দেবপ্র‍য়াগে শুক্রবার খাদে গাড়ি পড়ে পাঁচ জন মর্মান্তিকভাবে প্রাণ হারান। একজন গুরুতর আহত। মৃতরা সকলেই হরিদ্বারের লাকসারের বাসিন্দা।
  9. শনিবার দফায় দফায় বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতায়। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
  10. বাঁকুড়া সদর থানার নড়রা গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে স্বামীর শ্রাদ্ধে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো স্ত্রী মালতি ছাতাইত (৮০)-এর ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*