TIGER DEATH: ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে কয়েকদিনের ব্যবধানে ফের বাঘের মৃত্যু

Spread the love

প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে কয়েকদিনের ব্যবধানে ফের আরও একটি পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু (TIGER DEATH) হল। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সও পুরুষ বাঘ ‘সুন্দর’-এর। গত ১২ দিন ধরে সংক্রমণজনিত কারণে সুন্দর-এর চিকিৎসা চলছিল। তবে চিকিৎসা ও পরিচর্যা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না সুন্দরকে। জেলার এক বন বিভাগের আধিকারিক জানান, সংক্রমণের কারণেই তার চিকিৎসা চলছিল। এর কয়েকদিন আগে এক কেন্দ্রেই মৃত্যু হয়ে একটি বাঘিনীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটি বাঘের মৃত্যু ঘটল প্রায় ১৬ বছরের সুন্দর অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে পুনর্বাসন কেন্দ্রে ছিল। বয়সজনিত নানা জটিলতার পাশাপাশি সংক্রমণের জেরেও তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। পরপর দুটি বাঘের মৃত্যুতে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা ও বাঘগুলির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*