রোজদিন ডেস্ক : Bhumipuja :
রাজ্যের বাতাসে এখন এক নতুন বাতাস। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠনের পর তাঁরা বলতে পারেন, এটি কেবল পরিবর্তনের সুবাস না, উন্নয়নের সুবাস।
আজ গার্ডেনরিচ জাহাজ তৈরির সংস্থা জি আর এস ই তে এক শিলান্যাস প্রকল্পে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সব বলেন। আজ তিনি এখানে সাড়ে তিন হাজার কোটি টাকার পাঁচটি মেগা প্রতিরক্ষা প্রকল্পের শিলান্যাস করেন। জানান, আগামী দিনে ভারত আর আমদানি নির্ভর থাকবে না, পরন্তু বিশ্বমঞ্চে সামরিক সরঞ্জাম দেশ হিসাবে নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় এই সংস্থা থেকে বহু আধুনিক যুদ্ধ জাহাজ-সহ নানা উচ্চ মানের জাহাজ তৈরি হয়েছে।

নতুন রাজ্য সরকার সীমান্ত সুরক্ষায় ক্ষমতায় আসার মাত্র ১০৬ দিনের মধ্যে বি এস এফ কে ১১০০ একর জমি বরাদ্দ করায় প্রশংসা করেন তিনি। আজ শিলান্যাস করা পাঁচটি প্রকল্পের তিনটিই গার্ডেনরিচ এর এই জাহাজ তৈরির সংস্থা জি আর এস ইর।
রাজনাথ সিং আরও বলেন, বিশ্ব জুড়ে জাহাজ নির্মাণের ক্ষমতা কমছে। ভারতকেই এই শুন্যস্থান পূরণ করতে হবে। এখন দেশকে বাইরে থেকে কি কিনতে হবে তা নয়, এখান থেকে বিশ্বকে কি দিতে হবে তাই ভাবতে হবে। ইছাপুরের রাইফেল তৈরির সংস্থাকেও তিনি স্পর্শমণি বলে প্রশংসা করেন। রায়চকের পরিকাঠামো তৈরি হলে জি আর এস ই ২০০, মিটার দীর্ঘ যুদ্ধ জাহাজ ও নির্মাণ করতে পারবেন বলে তাঁর আশা। আগামী দিনে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্রেট জি আর এস ই হবে বলে প্রত্যয়ের সঙ্গে জানান।
বেসরকারি ক্ষেত্রকেও এই শিল্পে এগিয়ে আসার আহবান করেন।

Be the first to comment