CAA Certificate শীঘ্রই দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যে শীঘ্রই সিএএ শংসাপত্র (CAA Certificate ) দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। রাজ্য থেকেই তা মিলবে। নাগরিকত্ব নিয়ে শুনানি ও শংসাপত্র প্রদানের সম্পুর্ন অধিকার কেন্দ্র রাজ্যের হাতে তুলে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি সম্পত্তি নষ্ট রুখতে, আইন শৃঙ্খলা রক্ষায় গুন্ডাদমন আইনের একটি অংশও আজ থেকে কার্যকর হোল।
রাজ্যের হাতে সিএএ র দায়িত্ব তুলে দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
সরকার দ্রুত এই বিষয়ে কাজ করবে। জেলা শাসকদের মাধ্যমে দু লক্ষ ত্রিশ হাজার আবেদনকারীর মধ্যে ২৩ হাজার জন শংশাপত্র পেয়েছেন। ধর্মীয় উৎপীড়নে যাঁরা বাংলাদেশ থেকে চলে এসেছেন,তাঁদের ও শংসাপত্র দেওয়া যাবে।
সরকারের এই সিদ্ধান্তে মতুয়া সম্প্রদায় উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানান।
সরকারি সম্পত্তি নষ্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
জানান, পুলিশকে আক্রমণ, থানা, বিডিও অফিস জ্বালানো ইত্যাদিতে ক্ষতিপূরণ আদায় হবে বলে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*