ESPLANADE-JOKA METRO: ধর্মতলা-জোকা মেট্রোর কাজে অনুমতি

শর্ত দিয়ে ময়দান মার্কেটের ব্যবসায়ীদের সরানোর নির্দেশ হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক: ধর্মতলা থেকে জোকা। মেট্রো রেলের পার্পল লাইনে ধর্মতলার দিকের কাজ এবার শুরু হবে। সেই কাজের জন্য সাত দিনের মধ্যে ধর্মতলার ময়দান মার্কেট বা বিধানচন্দ্র রায় মার্কেট খালি করতে হবে। সোমবার এই সংক্রান্ত মামলায় ওই মার্কেটের ব্যবসায়ীদের আপাতত সরিয়ে মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে, মেট্রোর কাজের অনুমতি দিলেও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের কড়া নির্দেশ, মেট্রোর কাজ শেষ হলেই পুরনো জায়গায় ফিরবেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, মার্কেটের ৩২১টি স্টলকে মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থার লিখিত ভাবে জানাতে হবে যে, কাজ শেষে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে নতুন জায়গায় ন্যূনতম পরিষেবা যেমন জল, বিদ্যুৎ-সহ প্রয়োজনীয় পরিষেবা ও নিরাপত্তার বন্দোবস্ত করার পরেই দোকানদারদের সরানোর কাজ শুরু করা যাবে বলে জানিয়ে দিয়েছে আদালত। ব্যবসায়ীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাসরা জানান, কোনওরকম লিখিত প্রতিশ্রুতি ছাড়াই মেট্রো রেলের নির্মাণ সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মার্কেট সরিয়ে দিতে চাইছেন। ১৯৫৪ সালে প্রতিরক্ষা দফতরের জমিতে ওই মার্কেট তৈরি হয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। এই মার্কেটকে অস্থায়ী ভাবে মাউন্টেড পুলিশ প্যাডক এলাকায় সরানোর কথা চলছে। যাওয়ার কথা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*