দশে দশ

Spread the love
  1. সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় থেকে কিছু ভিডিয়ো তাঁর দফতরে এসেছে, যা উদ্বেগজনক। এসব বন্ধ করতে হবে বলেও বার্তা দেন তিনি।
  2. অবশেষে বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের জট কাটল। পিঙ্ক লাইনের এই মেট্রো প্রকল্পে নো অবজ়েকশন সার্টিফিকেট বা এনওসি দিল কলকাতা পুরনিগম
  3. সোমবার ইডি আদালতে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, প্রসন্ন রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
  4. কোন পদে চাকরি পেতে কত টাকা দিতে হবে? তার ‘রেট চার্ট’ ছিল। এভাবেই SSC গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি ‘বিক্রি’ হয়েছে। SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে এই বিস্ফোরক অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  5. বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় গ্রেপ্তার চার। ধৃতরা হলেন সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া।
  6. দুর্গাপুজোর পরে পুরোনো আইনজীবী পেশায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ।
  7. এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোহমের বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মা।
  8. সোমবার রাত ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ পঞ্চাননতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপ্লব শা ওরফে ভেবলা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
  9. লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর একাধিক এলাকা। ধীরে চলছে গাড়ি। মঙ্গলবার সকালেও রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছে দিল্লিবাসী।
  10. সরকারি স্কুলের মিড-ডে মিল খেয়ে অসুস্থ অন্তত ২৭ পড়ুয়া। রাজস্থানের কোটা জেলার ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*