Camac street কান্ড, অভিষেক ব্যানার্জি শেক্সপিয়ার থানায় এলেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
ক্যামাক স্ট্রীটে (Camac street) তাঁর অফিসে গত বৃহস্পতিবার ধুন্ধুমার কান্ডের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি আজ শেক্সপিয়ার সরণি থানায় এলেন৷ দুপুর বারটায় তাঁকে তলব করা হয়। বারটা সতের‍ মিনিটে তিনি এই থানায় আসেন৷ বৃষ্টির মধ্যে ও থানার বাইরে তাঁর সমর্থকদের ভিড় জমে। ঘন ঘন তাঁর নামে জয়ধ্বনি দেন তাঁরা। অভিষেক ব্যানার্জির গাড়ি থানার সামনে এলে তিনি একাই নেমে থানায় প্রবেশ করেন। উৎসুক প্রচার মাধ্যমের কোন প্রশ্নের উত্তর দেন নি। সমর্থকরা তাঁকে দেখে আরও উৎসাহিত হয়ে জয়ধ্বনি দেন।
থানায় তাঁর জন্য প্রশ্নমালা তৈরি করে রেখেছেন পুলিশ আধিকারিকরা।
ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে এফ আই আর ও করেছে পুলিশ।গতকাল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কেও তলব করেছিল পুলিশ৷ কিন্তু তিনি হাজিরা দেন নি। পুলিশ আবার ও তাঁকে নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে।
এখন অভিষেক ব্যানার্জি থানার ভিতরে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*