Natural Calamity মিরিকে, আতঙ্ক, উদ্বেগ

Spread the love

রোজদিন ডেস্ক :

সিকিমের পর মিরিক। ওখানকার মঙ্গরজং চা বাগানের রাংবাং নদীতে ধস নেমে আটকে গেছে নদীর গতিপথ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়৷ নেপালের ভয়াবহ হড়পা বানের পর সিকিম, মিরিক সহ পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগের খবরে চিন্তিত প্রশাসনও।

গতকাল সিকিমের দুই নদীর গতিপথ বন্ধ হয়েছিল। আজ মিরিকের রাংবাং নদীর গতিপথ বব্ধ হওয়ায় এলাকায় এনডিআরএফ পৌঁছেছে। মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত নদীপথের সংশ্লিষ্ট এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।

গত বছর অক্টোবরে দার্জিলিং পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগে বহু প্রাণহানি, ক্ষয়ক্ষতি হয়। সেকথা মাথায় রেখে প্রশাসন আগাম সতর্কতা নিচ্ছে।

অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দফতরের খবর, এই দুর্যোগ চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*