রোজদিন ডেস্ক: প্রবল ঝড় বৃষ্টি তে বিপর্যস্ত হোল জলপাইগুড়ির লাটাগুড়ি। ঝড়ে গাছ পড়ে অবরুদ্ধ হয় লাটাগুড়ি থেকে মালবাজার যাওয়ার জাতীয় সড়ক ও। বাজ পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান এক মাহুত সহ দুজন।
বুধবার দুপুরের এই হঠাৎ আসা ঝড় বৃষ্টি তে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জন জীবন। স্থানীয় সূত্রের খবর, হাতি নিয়ে গরুমারা জঙ্গলে টহল দিতে যান অর্জুন ওঁরাও(৪০)। আচমকা প্রবল ঝড় বৃষ্টি এলে একটি গাছের তলায় দাঁড়িয়েছিলেন। তখন ই বাজ পড়ে তিনি লুটিয়ে পড়েন। অন্য মাহুত রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।। এই মর্মান্তিক ঘটনা য় এলাকায় গভীর শোক নামে।
ধূপগুড়ি তেও বাজ পড়ে প্রাণ হারান রত্না রায় ( ৫০)। তিনি মাঠে গরু চরাতে গেছিলেন।
স্থানীয় সূত্র প্রকাশ, ঝড়, বৃষ্টি খুব বেশি ক্ষণ না হলেও এর প্রাবল্যে প্রচুর গাছ পড়ে যায়। বন বিভাগের কর্মীরা তা সরিয়ে জাতীয় সড়ক পরিস্কারের কাজ করেন।

Be the first to comment