রোজদিন ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা সাগরে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৬জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। নিখোঁজ অন্তত ১৪০ জন। ৯০ জনের বেশি যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রায় আড়াইশো জন যাত্রী নিয়ে ফেরি টি জাভা দ্বীপের সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমন্তনের বানজারমাসিনের দিকে যাচ্ছিল। রবিবার দুপুরে তার গন্তব্যে পৌঁছোনোর কথা। সূত্রের খবর, রবিবার কাকভোরে তা দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার কারী দলগুলি ঘটনা স্থলে গিয়ে ডুবন্ত ফেরি থেকে প্রায় ৯০ জন কে সরাতে সমর্থ হলেও প্রায় ১৪০ জনের খোঁজ মেলেনি। উদ্ধার কারী দল গুলি তাঁদের খোঁজার চেষ্টা জারি রেখেছে। জাভা সাগরে চলাচল কারী সব জলযান কেও সতর্ক করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে সংশ্লিষ্ট এলাকায় গভীর উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই তাঁদের প্রিয়জন দের খোঁজে দুশ্চিন্তায় পড়েছেন।

Be the first to comment