রোজদিন ডেস্ক :
রবিবার সাত সকালে ইএমবাই পাসে গাড়িতে আগুন লেগে চাঞ্চল্য দেখা দেয়। চিংড়িঘাটা ও সায়েন্স সিটির মাঝে মেট্রোপলিটন মোড়ের কাছে কর্তব্যরত পুলিশ কর্মীরা আচমকা গাড়িটি দাউদাউ করে জ্বলতে দেখে দ্রুত সেখানে যান। এখন অবধি পাওয়া খবরে গাড়িতে চালক আরোহী কারও খোঁজ মেলেনি। পুলিশ আগুন নিভিয়ে দেয়। গাড়িতে কে বা কারা ছিলেন, কেনই বা কাউকে দেখা যায়নি, তা পুলিশ কে ভাবাচ্ছে। গাড়ির মালিকের খোঁজ চলছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবারের সকাল হওয়ায় পথের মাঝে গাড়িতে আগুন জ্বললেও যান চলাচল তেমনভাবে ব্যাহত হয়নি। তবে চালক গাড়ি ছেড়ে কোথায় ও কেন গেলেন, এতে বিস্মিত পুলিশ, সংশ্লিষ্ট এলাকা।

Be the first to comment