CYBER ATTACK SBI : স্টেট ব্যাঙ্কে সাইবার হানা, খোয়া গেল ৩৮৯৭ জন গ্রাহকের তথ্য

Spread the love

প্রতিবেদন: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) সাইবার হানা। এর জেরে খোয়া গেল ৩৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত ও শনাক্তকরণযোগ্য তথ্য। ব্যাঙ্কের তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে গত ১৬ অক্টোবর এই সাইবার হানা হয়েছে। ব্যাঙ্কের তথ্য হাতিয়ে তা ডার্ক ওয়েভে আপলোড করেছে হ্যাকাররা। তবে এই ঘটনায় ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এই খবর সামনে আসতেই গ্রাহক মহলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য তথ্য বলতে বোঝায়, যে তথ্যের মাধ্যমে কোনও নির্দিষ্ট ব্যক্তিকে সরাসরি বা পরোক্ষভাবে শনাক্ত করা যায়। অর্থাৎ ওই ব্যক্তির নাম, আধার নম্বর ও প্যান নম্বর, ফোন নম্বর, বাড়ির ঠিকানা, ইমেল আইডি, পাসপোর্ট নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মতো নথিই হল ব্যক্তিগত শনাক্তকরণযোগ্য তথ্য। যে সব তথ্যই এখানে চুরি করেছে হ্যাকাররা। বিবৃতিতে এসবিআই জানিয়েছে, তাদের কোর অপারেশনে কোনও প্রভাব ফেলেনি এই সাইবার হানা। অর্থাৎ ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রয়েছে। থ্রেট ইন্টেলিজেন্স সার্ভিস প্রোভাইডার, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কাছ থেকে তারা সতর্কবার্তা পেয়েছিল। সেখানে জানান হয় ডার্ক ওয়েভে গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*