আরও ১২

Spread the love
  1. আজ ২২ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিন। এই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. স্টেট ব্যাঙ্কে সাইবার হানা, ৩৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত ও শনাক্তকরণ যোগ্য তথ্য হাতিয়ে ডার্ক ওয়েভে আপলোড করল হ্যাকাররা।
  3. হ্যাকার হানার কথা স্বীকার করে নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব ফেলবে না এই ঘটনা, ঘোষণা এসবিআইয়ের।
  4. বুধবার রাতে দত্তপুকুরে পুলিশ ও এনআইএয়ের যৌথ তল্লাশিতে গাড়ি থেকে মিলল বিপুল বিস্ফোরক ও রাসায়নিক, গ্রেফতার এক। নাম রাকিবুল ইসলাম।
  5. কোথা থেকে কী উদ্দেশ্যে এই বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্তে পুলিশ ও এনআইএ।
  6. ছবি প্রদর্শনীতে ছাত্র, যুবদের প্রতিবাদের ছবি রাখতে না দেওয়ার নির্দেশ, প্রতিবাদে সপুত্র প্রিয়াঙ্কা গান্ধি বঢরা।
  7. আজ ফের বৈঠকে ইন্ডিয়া জোট। ভার্চুয়াল মাধ্যমে আজ বৃহস্পতিবার আলোচনায় বসছেন সনিয়া, মমতা, তেজস্বীরা।
  8. দেশ জুড়ে এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমার হঠাও আন্দোলনে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর। বুধবার সমাজ মাধ্যমে নিজেই এই খবর জানান তিনি।
  9. উত্তরপ্রদেশের গোরখপুরে বিসর্জনের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, আহত ৯।
  10. তিন মাসের মধ্যে চোরবাগান বিপর্যয়ের রিপোর্ট দেওয়াটা চ্যালেঞ্জিং, বললেন সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।
  11. স্বামী-স্ত্রীর পারিবারিক বিবাদ মেটাতে ডাকা সালিশি সভাতেই রক্তারক্তি কাণ্ড। ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আটক তিন। ধূপগুড়ির মাগুরমাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রামের প্রধানপাড়া এলাকার ঘটনা।
  12. বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুরিয়ায় বিদ্যাধরী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*