রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে অপসারিত করলে নিমেষের মধ্যে সারা দেশের বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সোমবার কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী দিল্লির ব্যবসায়ী দের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে বলেন,তাঁরা প্রধানমন্ত্রী কে এই কথা বলুন।।
দেশব্যাপী দিওয়ালি উৎসবের আগে পয়লা নভেম্বর দিল্লিতে মহা সমাবেশ ডেকেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।। এই নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল এই সমাবেশ স্থগিত রাখার জন্য আর্জি জানিয়েছেন।
এইদিন সমাজ মাধ্যমে রাহুল গান্ধী জানান, ভোট চুরি, এস আই আর সহ একাধিক বিষয়ে অভিযুক্ত সি ই সি জ্ঞানেশ কুমার কে অপসারিত করতে ওঁরা প্রধানমন্ত্রী কে বলুন, তবে ই নিমেষের মধ্যে সারা দেশে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে । ক্ষোভের সঙ্গে তিনি ব্যবসায়ী দের উদ্দেশ্যে বলেন,যখন সাধারণ মানুষের ভোট চুরি হয়ে যায়, তখন কিছুই আর নিরাপদ থাকে না। দোকান, সঞ্চয়, সন্তানদের ভবিষ্যৎ কিছুই না।
রাহুল গান্ধী তাঁদের বার্তা দিয়ে বলেন,তাঁরা ওঁদের পাশে আছেন, তাঁদের কথা শুনছেন। কিন্তু মেট্রো স্টেশন,রাস্তা বন্ধ করে দিল্লিতে লকডাউনের পরিস্থিতি তৈরি করার নির্দেশ এই সরকার ই দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment