Mock Parliament নিয়ে দিল্লিতে তৎপরতা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শুক্রবার দিল্লিতে নকল সংসদে তাঁকে প্রতীকী তিরস্কারের কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে আয়োজিত এই কর্মসূচি র নাম বদলে একে
” জনতার তিরস্কার ” ( জন মহাভিযোগ) বলা হচ্ছে। এই কর্মসূচি নিয়ে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, নাসির হুসেন, মণিকম ঠাকুর, পবন খেরা, ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মাঝি, হরেন্দ্র মালিক প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, প্রাথমিকভাবে একে নকল সংসদের রূপ দেওয়ার কথা হলেও পরে একে জনতার তিরস্কার কর্মসূচি হিসাবে তুলে ধরা হবে। প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার কে এর পরিচালনা র দায়িত্ব দেওয়া হয়েছে, সমাজবাদী দলের এক সাংসদ তাঁকে সহযোগিতা করবেন।
শুক্রবার বিকেল তিনটেয় তা শুরু হয়ে সাড়ে সাতটা অবধি চলার কথা।
কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়্গে বিতর্কের সূচনা করবেন, সব শেষে বক্তব্য রাখবেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।
১৯ টি রাজনৈতিক দলের প্রতিনিধি রা এতে অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী দলের বক্তাদের জন্য দশ মিনিট সময় বরাদ্দ হচ্ছে, বাকি রা পাঁচ মিনিট করে বলবেন।
ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গেছে, তাঁদের ও বলতে দেওয়া হবে। এস আই আরে দেশে সাড়ে তের কোটি মানুষের নাম ভোটার তালিকায় বাদ গেছে। কংগ্রেসের দাবি এই সংখ্যা এখন সাড়ে ষোল কোটি হয়েছে।
জাতীয় সঙ্গীত “জন গণ মন ” দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে।
ইন্ডিয়া জোটের এই কর্মসূচি নিয়ে রাজধানীর বিভিন্ন মহলে এইদিন তৎপরতা, কৌতুহল লক্ষ্য করা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*