রোজদিন ডেস্ক :
বৃষ্টি, প্রতিকূল আবহাওয়ার দরুণ শুক্রবার শেষ মুহুর্তে বিরোধী ইন্ডিয়া জোটের জন মহাভিযোগ কর্মসূচি স্থগিত হয়ে গেল। শনিবার তা হওয়ার কথা। এইদিন দিল্লিতে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। প্রথমে নকল সংসদ করে সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রতীকী তিরস্কার করার কথা ছিল।
এর ফলে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কথা মাথায় রেখে তা জন মহাভিযোগ নাম দেওয়া হয়। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারের তা পরিচালনা করার কথা ছিল। শনিবারের জন মহাভিযোগ কর্মসূচি ও তিনিই পরিচালনা করবেন।
সেখানে আর কেউ কোন পদাধিকারীর ভূমিকায় থাকবেন না। সূত্রের খবর, মীরা কুমার ওই কর্মসূচিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তিরস্কারের ( ইমপিচমেন্ট) প্রস্তাব পড়বেন। সেখানে তাঁর বিরুদ্ধে ভোট চুরি, এসআইআর সংক্রান্ত অভিযোগ ও থাকবে। বিরোধী নেতারা জ্ঞানেশ কুমার, কেন্দ্রর বিরুদ্ধে বক্তব্য ও রাখবেন। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই তিরস্কারের প্রস্তাব উত্থাপন করতে পারেন বলে সূত্রের খবর। মমতাপন্থী তৃণমূলের পক্ষে ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদের ওই কর্মসূচি তে অংশ নেওয়ার কথা।
বিরোধী নেতা রাহুল গান্ধী শুক্রবার ও দৃঢভাবে বলেন,বিরোধী ইন্ডিয়া জোট ভারতীয়ত্বের ধারণা ও জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্য বদ্ধ।
রবিবার রামলীলা ময়দানের সমাবেশ, বিক্ষোভ কোনও আলাদা নয়, এবার একসঙ্গে, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ হবে বলে তিনি জানান।
আসন্ন দেওয়ালির আগে বিরোধীদের পয়লা নভেম্বরের সমাবেশ নিয়ে ব্যবসায়ী মহল অখুশি, উদ্বিগ্নও। উৎসবের মরসুমে তাঁদের ব্যবসা বিপুল ভাবে মার খাবে বলে আশঙ্কা।
অন্যদিকে বিরোধী মহল এই সমাবেশ নিয়ে রীতিমত উদ্দীপিত। দিল্লি পুলিশ ও প্রশাসন এই উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

Be the first to comment